ফেসবুকে আমাদের অনুসরণ করুন
প্রতিটি দানায় আগামীর সম্ভাবনা।

"এ এস আই-এর পুষ্টি, খামারের শক্তি, খামারির সমৃদ্ধি"

ক্যাটল, ফিশ, চিংড়ি ও ব্রয়লার এর জন্য বৈজ্ঞানিক ফর্মুলায় তৈরি মানসম্মত খাদ্য, উন্নত এফ.সি.আর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আপনার খামারের বিশ্বস্ত সঙ্গী।

বাংলাদেশের একমাত্র হালাল ফিড ব্র্যান্ড হিসেবে খামারিদের সুস্থ প্রাণী পালন ও খামারের মুনাফা অর্জনে সহায়ক।

উন্নত ফিড স্বাস্থ্যবান প্রাণী, শক্তিশালী খামার অর্থনীতি এবং স্থিতিশীল কৃষি সমাজ তৈরি।

  • স্থানীয় খামারের বাস্তব চাহিদা অনুযায়ী ফিড তৈরি।
  • কাঁচামাল, ফর্মুলা, উৎপাদন ও প্রস্তুত পণ্যের মজুত নিয়ন্ত্রণ।
  • ডিলার ও খামারিদের সময়মতো কারিগরি সহায়তা।
  • মাঠের ফলাফলের ভিত্তিতে পণ্য ও সেবার উন্নয়ন।
দ্রুত বৃদ্ধিসুষম প্রোটিন ও শক্তি
উন্নত এফ.সি.আরকম খাদ্যে বেশি উৎপাদন
রোগ প্রতিরোধসুস্থ ও সবল প্রাণী
নিরাপদ প্রাণী খাদ্যজনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়
গবাদিপশু, মাছ ও পোল্ট্রির জন্য এ এস আই ফিড
প্রতিষ্ঠিত ২০২৬নতুন উদ্যম, নতুন প্রতিশ্রুতি
আমাদের সম্পর্কে

যত্নে তৈরি প্রতিটি দানা।

এ এস আই এগ্রো ফিডস লিমিটেড, একটি সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে একটি আধুনিক, বিজ্ঞানসম্মত ও মাননির্ভর ফিড কোম্পানি — খামারিদের জন্য সর্বোচ্চ FCR সমৃদ্ধ, পুষ্টিকর, মানসম্মত ও নির্ভরযোগ্য ফিড সরবরাহ করা।

হালাল ও মানসম্মত ফিড উৎপাদন, কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ, দ্রুত বিক্রয়োত্তর সহায়তা এবং খামারে পরিমাপযোগ্য ফলাফল অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি পণ্য ও সেবার পরিসর সম্প্রসারণ করছে। খামারিদের উৎপাদনশীলতা ও লাভজনকতা বৃদ্ধিতে বিশ্বস্ত সহযোগী হয়ে ওঠাই আমাদের অঙ্গীকার।

আমরা এমন ফিড সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ, যা শুধু প্রাণীর স্বাস্থ্যকর বৃদ্ধি নিশ্চিত করে না, বরং ধারাবাহিক গুণগত মান, দ্রুত গ্রাহক সহায়তা এবং খামারিদের আর্থিক মুনাফা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখে।

আমরা বিশ্বাস করি, সমৃদ্ধ খামার শুরু হয় স্বাস্থ্যকর উৎপাদন বৃদ্ধির মাধ্যমে। আর স্বাস্থ্যকর উৎপাদনের মূল ভিত্তি হলো নিরাপদ, সুষম ও কঠোর মান নিয়ন্ত্রিত ফিড।

আমাদের পরিচালনা পর্ষদ গুণগত মান, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি আস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ। গবাদিপশু, মাছ এবং মুরগির খামারের বাস্তব প্রয়োজন বুঝে আমরা এমন ফিড তৈরি করব, যা দ্রুত উৎপাদন করতে, ঝুঁকি কমাতে এবং খামারিদের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করবে।

একই সঙ্গে আমরা দেশের মানুষের নিরাপদ ও পর্যাপ্ত আমিষের চাহিদা পূরণে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে স্বাস্থ্যকর প্রাণিসম্পদ, সমৃদ্ধ খামার এবং শক্তিশালী খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।

আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি করা নয়; বরং বাংলাদেশের কৃষি ও খামারভিত্তিক অর্থনীতিতে একজন দায়িত্বশীল ও বিশ্বস্ত অংশীদার হিসেবে দীর্ঘমেয়াদি অবদান রাখা।

আজই কল করুন01865-077056
পণ্যসমূহ

আমাদের সকল পণ্য

ছবিতে ক্লিক করে পণ্যের বিস্তারিত দেখুন

পণ্যের সুবিধা

কেন এ এস আই এগ্রো ফিডস এর ফিড খাওয়াবেন?

🐥ব্রয়লার ফিড

  • সেরা FCR গ্যারান্টি
  • চিকিৎসা ব্যয় কম
  • সর্বনিম্ন মৃত্যুহার (তুলনামূলক)
  • হিট স্ট্রোকের ঝুঁকি কম
  • সর্বনিম্ন রেয়ারিং পিরিয়ড
  • হালাল ও উৎকৃষ্ট কাঁচামালে তৈরি

🥚লেয়ার ফিড

  • সর্বোচ্চ প্রোডাকশন চ্যালেঞ্জ
  • সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ
  • বয়স অনুযায়ী সঠিক ওজন
  • লংটাইম নিরবচ্ছিন্ন উৎপাদন
  • ডিমের সাইজ, কালার দৃষ্টিনন্দন
  • আবহাওয়া পরিবর্তন সহনশীল
  • হালাল ও উৎকৃষ্ট কাঁচামালে তৈরি

🐓সোনালী ফিড

  • চ্যালেঞ্জিং FCR
  • ৫০-৫৫ দিনে বিক্রি
  • খায় কম বাড়ে বেশি
  • রোগ-বালাই কম
  • সর্বনিম্ন মর্টালিটি
  • সকল জাতের উপযোগী
  • হালাল ও উৎকৃষ্ট কাঁচামালে তৈরি

🐟ডুবন্ত ফিস ফিড

  • প্রতিযোগিতামূলক FCR
  • High Water Stability
  • ফিডের অপচয় কম
  • পানির স্বচ্ছতা বজায় রাখে
  • আকর্ষণীয় মাছের রঙ
  • সহজে হজম হয়
  • হালাল ও উৎকৃষ্ট কাঁচামালে তৈরি

🐠ভাসমান ফিস ফিড

  • বাজারের সেরা FCR
  • উন্নত কাঁচামাল
  • দীর্ঘক্ষণ ভেসে থাকে
  • দ্রুত বর্ধনশীল
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
  • কম খরচে অধিক মাছ উৎপাদন
  • হালাল ও উৎকৃষ্ট কাঁচামালে তৈরি

🐄ক্যাটল ফিড

  • দ্রুত মাংস বর্ধনশীল
  • সর্বোচ্চ দুধ উৎপাদন
  • সঠিক সময়ে হিটে আসে
  • অধিক বিয়ানে সহায়ক
  • দুধের ফ্যাট বৃদ্ধি
  • High TDN %
  • হালাল ও উৎকৃষ্ট কাঁচামালে তৈরি

কেন এ এস আই এগ্রো ফিডস এর ভূসি মিক্স গরুকে খাওয়াবেন?

কারণঃ
  • এ এস আই এগ্রো ফিডস এর ভূসি মিক্স একটি উচ্চ শক্তি সম্পন্ন সুষম খাবার।
  • এটি পরিমাণে কম লাগবে এবং দ্রুত মাংস বৃদ্ধি করবে।
  • খাদ্য ও ঔষধের খরচ কমবে কিন্তু দুধের পরিমাণ বাড়বে।
  • প্রসবকালীন জটিলতার ঝুঁকি কমবে।
  • এ এস আই ভূসি মিক্স খাওয়ালে দুধের ফ্যাট বৃদ্ধি পায়।
  • জাত অনুযায়ী ল্যাকটেটিং পিরিয়ডে সর্বোচ্চ মাত্রায় দুধ পাওয়া যাবে।
  • গাভী তার লাইফ সাইকেলে অধিক বাচ্চা বিয়ানে সক্ষম হবে।
কেন এ এস আই?

উন্নতমানের খাদ্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ খামারির প্রথম পছন্দ

বাংলাদেশের বিশ্বস্ত ও একমাত্র হালাল ফিড ব্র্যান্ড হিসেবে খামারিদের সুস্থ প্রাণী পালন ও খামারের মুনাফা বাড়াতে সহায়ক।

  • মানসম্মত ও পরীক্ষিত কাঁচামাল
  • প্রাণীর বয়সভিত্তিক আলাদা ফর্মুলা
  • মাছের খাদ্যে pH নিয়ন্ত্রিত ফর্মুলা
  • প্রিমিয়াম, রেগুলার ও পপুলার — বাজেট অনুযায়ী বেছে নিন
০টি পণ্য
০টি খাদ্য বিভাগ
০টি মানের স্তর
০সালে প্রতিষ্ঠিত
ভিডিও গ্যালারি

এ এস আই এগ্রো ফিডস আপনার দোরগোড়ায়।

উদ্যমী মানুষ ও বাস্তবসম্মত নতুন ধারণা থেকেই অগ্রগতি আসে। এই বিশ্বাস নিয়ে এ এস আই এগ্রো ফিডস লিমিটেডের যাত্রা। খামারি, ডিপো, ডিলার, বিক্রয়কর্মী ও সকল সহযোগীর উন্নয়ন এবং তাঁদের সমস্যা সমাধানে আমরা প্রয়োজনভিত্তিক কার্যকর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠান পরিচিতি

খামারিদের অভিজ্ঞতা

জবাবদিহিতার প্রশ্নে আমরা কোনো প্রকার আপস করব না।

খামারিদের দীর্ঘমেয়াদি উন্নয়নে সব সময় পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছ কার্যক্রম এবং উৎপাদন থেকে সরবরাহের প্রতিটি ধাপে হালাল ও মানসম্মত ফিড নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে এ এস আই এগ্রো ফিডস লিমিটেডের পথচলা শুরু।

আমাদের দায়িত্ব শুধু ফিড উৎপাদন ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। খামারিদের প্রয়োজন বোঝা, সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া এবং প্রতিকূলতা মোকাবিলায় তাঁদের পাশে থাকাও আমাদের দায়িত্ব। পারস্পরিক আস্থা, সহযোগিতা ও একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতাই আমাদের কাজের ভিত্তি।

ডিলারের সাথে এ এস আই এগ্রো ফিডস — সম্পর্কের বন্ধনে, একসাথে এগিয়ে চলি

ডিলার / পরিবেশক হতে চান?

সারা দেশে ডিলার ও পরিবেশক নিয়োগ চলছে।
আপনার ব্যবসাকে এ এস আই এগ্রো ফিডস লিমিটেড এর সাথে যুক্ত করতে আজই যোগাযোগ করুন।

প্রশ্নোত্তর

সচরাচর জিজ্ঞাসা

আরও কিছু জানতে চাইলে সরাসরি কল করুন অথবা ফেসবুক পেজে ইনবক্স করুন।

ফেসবুকে ইনবক্স করুন
কিভাবে এ এস আই ফিড অর্ডার করব?

নিকটস্থ ডিলার অথবা আপনার এলাকার সেলস টিম এর সাথে যোগাযোগ করুন। আপনার এলাকায় আমাদের প্রতিনিধি না থাকলে সরাসরি 01865-077056 নম্বরে ফোন করে, ইমেইল করে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে অর্ডার করতে পারবেন। নিকটস্থ ডিলারের তথ্যও আমরা জানিয়ে দেব।

প্রিমিয়াম, রেগুলার ও পপুলার এর মধ্যে পার্থক্য কী?

একই প্রাণীর জন্য তিনটি আলাদা মানের স্তর রয়েছে, যাতে খামারি তার বাজেট ও উৎপাদন লক্ষ্য অনুযায়ী বেছে নিতে পারেন। কোন স্তর আপনার খামারের জন্য উপযুক্ত, জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।

কোন বয়সে কোন পোল্ট্রি ফিড খাওয়াব?

প্রতিটি বস্তায় বয়সসীমা লেখা আছে। যেমন: ব্রয়লার স্টার্টার ০১–১৭ দিন, ব্রয়লার গ্রোয়ার ১৮ দিন থেকে বিক্রয় পর্যন্ত; সোনালী স্টার্টার ০১–৩৫ দিন, সোনালী গ্রোয়ার ৩৬ দিন থেকে বিক্রয় পর্যন্ত।

ভাসমান ও ডুবন্ত মাছের খাদ্যের পার্থক্য কী?

ভাসমান ফিড পানির উপরে ভেসে থাকে, ফলে মাছ কতটা খাচ্ছে তা দেখা যায় এবং অপচয় কম হয়। ডুবন্ত ফিড পানির নিচে নেমে যায়, যা তলদেশে খাবার খাওয়া মাছের জন্য উপযোগী।

কিভাবে ডিলার হওয়া যায়?

আমাদের নম্বরে কল করুন অথবা নিচের ফর্মে "ডিলারশিপ" বিষয় বেছে বার্তা পাঠান। আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন।

যোগাযোগ

আমাদের সাথে যোগাযোগ করুন

পণ্যের তথ্য, অর্ডার বা ডিলারশিপ — যেকোনো প্রয়োজনে আমরা আছি

বার্তা পাঠান

বোতামে চাপ দিলে আপনার ইমেইল অ্যাপে বার্তাটি তৈরি হয়ে খুলবে।

ফেসবুক পেজের QR কোড
স্ক্যান করুন

আমাদের ফেসবুক পেজে যেতে QR কোডটি স্ক্যান করুন

ফেসবুক পেজ খুলুন →